1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন পলাশে শিক্ষার্থীর ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত মানিকছড়ি ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)  অপসারণের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎আলেম সমাজের সঙ্গে আবুল হোসেন মিয়ার মতবিনিময়: ঐক্য, উন্নয়ন ও দ্বীনি মূল্যবোধ জোরদারের আহ্বান ‎ ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন বার্থী ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে শরীফ সাহাবুব হাসানকে দেখতে চায় এলাকাবাসী ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ

মানিকছড়ি উপজেলা চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়মীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীনের বাড়িতে মঙ্লবার দিবাগত অনুমানি ভোর ৪ টায় দিকে দুবৃর্ত্তরা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেন।

এসময় বাড়ি ভিতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছে। তারা মোটরসাইকেল-পিকআপ ও জীপগাড়িতে (চাদের গাড়ি) আনন্দ উল্লাস করে এবং শেখ হাসিনা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। তাছাড়া বেলা ১১টার দিকে উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরাও আনন্দ উল্লাস নিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা বের করে। বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও পথসভা করেন।

অন্যদিকে সরকারি অফিস, ব্যাংক, স্কুল, কলেজ খোলা থাকলেও উপস্থিতির চিত্র চোখে পড়েনি। তবে সাধারণ মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD