
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের বিভিন্ন মহা– সড়ক ও উপজেলা পর্যায়ে প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে স্থানীয় স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যানবাহন চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছেন। এই শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মহাসড়ক ও জন গুরুত্বপূর্ণ স্থানের ময়লা — আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন । স্বেচ্ছাস্রমে সকাল- সন্ধ্যা নিরলস পরিশ্রম করে ছাত্র-ছাত্রীরা আইন-শৃঙ্খলার কাজে বিশেষ ভূমিকা পালন করার জন্য স্থানীয় জনসাধারণের নিকট ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন।
গত চার দিন যাবত গাজীপুর জেলা শহর সহ জয়দেবপুর সড়ক- ঢাকা, ময়মনসিংহ মহাসড়ক- ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক- কোনাবাড়ি- কালিয়াকৈর- মাওনা এলাকায় নিজ নিজ দায়িত্বে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষার্থীরা।
মহাসড়কের ময়লা আবর্জনা অপসারণ করতে আসা শিক্ষার্থীরা জানান- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী সড়ক থেকে ময়লা আবর্জনা অপসারণে কাজ করছেন। তারা ঝাড়ু দিয়ে মহাসড়ক পরিষ্কার করছেন। ময়লা আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে ফেলছেন।
এ সময় তাদের পানি ও শুকনো খাবার দিচ্ছেন সাধারণ মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগের পর গাজীপুরে অস্থিরতা বিরাজ করছিল। এ সুযোগে দুর্বৃত্তরা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটায়। ক্ষতিগ্রস্ত হওয়া এসব এলাকা পরিষ্কার শুরু হয় মঙ্গলবার থেকে। শিক্ষার্থীদের সঙ্গে এসব কাজে যোগ দেয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এলাকাবাসী বলছেন- সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের মতো কাজ করছে। এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।
কালিয়াকৈর বাস স্ট্যান্ড এলাকায় শৃঙ্খলার দায়িত্বে থাকা শিক্ষার্থীরা আশফিক হোসেন, তন্ময়, মঈন, ইমন, পলাশ, ইলিয়াস, জাহাঙ্গীর ও হাসনা হেনা জানান- আমরা সকল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছাশ্রমে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উৎসাহী শিক্ষার্থীদের সমন্বয়ে মানবিক কাজ করতে জনসাধারণের যেমন প্রশংসা পাচ্ছি- তেমনি নিজেদের মধ্যেও খুব ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।