
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর বর্বরোচিত হামলা, নির্যাতন, মন্দির, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জায়গা - জমি দখল সহ সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ আগস্ট) বিকেলে নরসিংদী পৌরসভার সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনিল ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন অহিভূষন চক্রবর্তী, তারাপদ সাহা, রঞ্জন সাহা, শ্যামল সাহা, সাংবাদিক হলধর দাস, সাংবাদিক মাখন দাস, স্বপন বিশ্বাস, দীপক বর্মন, বিজয় রায়, অপু সাহা, সুব্রত কুমার দাস, তপন কুমার আচার্য, উওম মোদক, বিনয় সাহা প্রমুখ।
এ ছাড়াও প্রতিবাদ সমাবেশে জেলা পূজা উদযাপন কমিটি, হিন্দু - বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদ,হিন্দু মহাজোটর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।
যারা বলে বাংলা ছাড়, দেশ কি তাদের বাপ দাদার। আমার মাটি, আমার মা, দেশ ছেড়ে যাবো না। দেশ যদি হয় স্বাধীন, হিন্দু কেন পরাধীন। এ দেশে জন্ম আমার, দেশটা করো বাপের না। এ সব শ্লোগানে মুখরিত হয়ে উঠে নরসিংদী শহর।
প্রতিবাদ সমাবেশ থেকে দাবি করছেন সংখ্যালঘু মন্ত্রনালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ চার দফা দাবি জানানো হয়। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। সংখ্যালঘু ব্যবসায়ী ও জন সাধরনের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।