
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর কালীবাড়ি থেকে মিছিলটি শুরু হয়ে ডিসি অফিসের সামনের সড়ক দিয়ে শহর প্রদক্ষিণ করে। সনাতনী বিক্ষোভ মিছিলে বাপ্পি দে, মনিন্দ্র মন্ডলের নেতৃত্বে পরিচালিত হয়। বিভিন্ন উপজেলা থেকে সনাতন ধর্মাবলম্বীরা বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
বাংলাদেশে চলমান পরিস্থিতিতে হিন্দুদের ওপর হামলা, নির্যাতন, মন্দির, বাড়ি ঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, জায়গা - জমি দখল সহ সকল প্রকার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল থেকে দাবি করছেন সংখ্যালঘু মন্ত্রনালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন সহ চার দফা দাবি জানানো হয়। সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। সংখ্যালঘু ব্যবসায়ী ও জন সাধরনের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা। সংখ্যালঘুদের ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দের দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটি, হিন্দু - বৌদ্ধ - খ্রিস্টান ঐক্য পরিষদ,হিন্দু মহাজোটর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্হিতি ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।