টানা ৬ দিন কার্যক্রম বন্ধ থাকার পর বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী হাইওয়ে থানার কার্যক্রম স্বাভাবিক ভাবে সোমবার থেকে শুরু হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে পুলিশ ১১ দফা দাবি আদায়ের জন্য কর্মবিরতি পালন করা হয়।
১১ দফা দাবি প্রত্যাহারের পর এবং হেডকোয়ার্টরের নির্দেশে সোমবার সকাল থেকে কার্যক্রম শুরু করেন। একই অবস্থা বরিশাল ট্রাফিক পুলিশের। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, সোমবার সকাল থেকে বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তারা দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।