
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গতকাল রবিবার বিকেলে ছিনাইয়া নতুন রাস্তা সংলগ্ন কুয়েত প্রবাসী মার্কেট ও মোটরসাইকেল গ্যারেজের সামনে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. নুরুজ্জামান মিন্টু মিয়া।
মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা'র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য ও মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.কবির হোসেন মেম্বারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. হাসান আলী (হাসু), ইউপি সদস্য মুন্সী মো. শাহ আলীসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।