
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে আজ ২৬ আগষ্ট সোমবার ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি পালন করা হয়েছে। এই কারণে বেনাপোল ও পেট্রাপোল স্হল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক চলাচল করছে।
বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক রেজাউল করিম জানায়, আগামীকাল মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক চলাচল করবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম জানান, জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।