
আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
নবাগত পুলিশ সুপার জিয়া উদ্দিন আহম্মেদ যশোর যোগদান করেছেন। গতকাল ৩১ আগস্ট যোগদানের সময় জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো সহ যথাযথ সম্মান জানানো হয়েছে।
যশোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নবাগত পুলিশ সুপার গতকাল শনিবার যোগদান করেছেন। প্রথমে তাকে গার্ড অব অনার দেয়া হয়। এরপরে উর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানানোর। পরে কনফারেন্স রুমে কর্মকর্তাদের সাথে তিনি পরিচিত হন। এরপর যশোর জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নুরে আলম সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বেলাল হোসাইন ওআরো অনান্য অনেকে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।