
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে বিশ্বজিৎ রায় নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩ আগস্ট বিকালে উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
বিশ্বজিৎ ওই গ্রামের নুকুল চন্দ্র রায়ের ছেলে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকাল ৩ টায় প্রচুর বৃষ্টি হচ্ছিল।
এ সময় বাড়ির লোকজনের অগোচরে বেরিয়ে পাশের বাড়ির টিউবলের পানি পড়ার গর্তে (ডোবা)পা পিচ্ছিলে পড়ে ডুবে যায় বিশ্বজিৎ। অনেক খোঁজাখুঁজির পর ওই গর্তের পানিতে শিশু বিশ্বজিৎ এর ভাসমান লাশ দেখতে পান স্বজনরা।
রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, অভিযোগ না থাকায় শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।