
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || সাভারের আশুলিয়ায় বহিরাগতদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশুলিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শ্রমিকরা জানান, পোশাক কারখানাগুলো ছুটি বন্ধ থাকায় কারখানার সামনে অবস্থান নেন তারা। এ সময় বহিরাগতরা লাঠিসোঁটা হাতে এসে পোশাক শ্রমিকদের ওপর হামলা করেন। এতে তাদের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, সকালে বেশিরভাগ কারখানায় উৎপাদনকাজ শুরু হয়। তবে নিশ্চিন্তপুরে কয়েকটি পোশাক কারখানা ছুটি দিয়েছে। নরসিংহপুরে একটি পোশাক কারখানায় নিজেদের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল। পরে তা ঠিক হয়ে গেছে।
তবে কতগুলো পোশাক কারখানা বন্ধ রয়েছে জানতে চাইলে তিনি বলেন, এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অনেকগুলো পোশাক কারখানা আবার বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে। সেইসঙ্গে শ্রমিক বিক্ষোভের ঘটনায় আজকে দুইজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।