
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মৌজা হেডম্যান ও পাড়া প্রধান কার্বারী সাথে মতবিনিময় করেছেন মানিকছড়ি উপজেলা শাখা বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা হেডম্যান ও কার্বারী এসোসিয়েশন কার্যালয়ে উপজেলা শাখা সভাপতি আপ্রুসী মগ সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মারমা ঐক্য পরিষদের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সুধাঅং মারমা।
সংগঠনের জেলা যুব ঐক্য পরিষদ কমিটির সহ- সম্পাদক অংগ্য মারমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মারমা ঐক্য পরিষদ উপজেলা শাখা সাধারণ সম্পাদক আম্যে মগ, সাংগঠনিক সম্পাদক থোয়াইঅংগ্য মারমা, কালাপানি মৌজা হেডম্যান সাথোয়াই চৌধুরী, কার্বারী এসোসিয়েশন সাধারণ সম্পাদক মংখই মারমা, পান্নাবিল গ্রামের কার্বারী উগ্যজাই মারমা, জেলা কমিটির যুব ঐক্য পরিষদ সভাপতি ক্যরী মগ, সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, যুগ্ন সম্পাদক নিউসাই মারমা, খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি চরাসাই মারমাসহ উপজেলার বিভিন্ন পাড়া প্রধানগণ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।