
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে নিখোঁজের ১১দিনপর ইদ্রিস আলী (৭৫) নামে এক বৃদ্ধের গলিত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ধামরাই থানার উপ পুলিশ পরিদর্শক নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায় সকালে পরিবারের লোকজন মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে বেলা ১২ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।ইদ্রিস আলী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বড়কুশিয়াড়া গ্রামের, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল মিয়ার পিতাএলাকাবাসী ও পরিবারের লোকজন বলেন, ইদ্রিস আলী মাতব্বর গ্রামের লোকজনের বিপদ আপদে পাশে সবসময় দাঁড়াতেন মানুষের পাশে দাঁড়াতের বিধায় আজ তাহার পরিণতি এমন হলো। ১১দিন আগে নিখোঁজ থাকার পর আজ তার লাশ পাওয়া গেল।
এরকম মর্মান্তিক মৃত্যু আমরা কখনো আগে দেখিনি।যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। আমাদের এখানে অবৈধভাবে আকসিননগর নামে আবাসিক প্রকল্প আছে। সেই প্রকল্প এর বিরুদ্ধে ছিলো। ইদ্রিস আলী মেয়ে আরও বলেন, আমার বাবা বাড়ি থেকে বের হয়ে রাস্তায় হাটতে যায়, তার পর সে আর বাড়িতে ফিরেনি, অনেক খোঁজাখুঁজি করি।আজ সকালে পরিবারের লোকজন বিলে খুঁজতে গেয়ে দেখি পানার নিচে গলিত অবস্থায় পাওয়া যায় তাহার লাশ। তাহার পড়নের লুঙ্গি দেখে আমরা চিনতে পারি।
আমার বাবার অনেক শত্রু ছিলো।ধামরাই থানার উপ-পরিদর্শক এসআই নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।