
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পাওনা টাকা আদায়ে লিগ্যাল নোটিশ দিলেন ব্যবসায়ী।
গত ১৭ সেপ্টেম্বর টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ প্রেরন করেন রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন।
নোটিশ সূত্রে জানা যায়, পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া গ্রামের আব্দুল জলিলের পুত্র আতিকুল আরিফের কাছে একটি চেকের বিনিময়ে বিভিন্ন সময় ২৫ লক্ষ টাকার পাথর ক্রয় করেন সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র আসাদুল ইসলাম শিপন। কিন্তু দীর্ঘদিন ধরে সেই টাকা পরিশোধে টালবাহানা করেন তিনি। এর আগেও একাধিকবার সেই টাকা পরিশোধের সময় নিলেও তিনি সেই টাকা পরিশোধ করেননি। তাই তিনি পাওনা টাকা আদায়ে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরন করেন অভিযুক্ত শিপনকে। নোটিশে আরও উল্লেখ আছে যে, নোটিশ প্রেরনের এক মাসের মধ্যেই সেই টাকা পরিশোধ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত শিপনের সাথে কথা হলে তিনি জানান আমার কোন চেক জাকিরর কাছে ূেওয়া হয়নি এবং তার সাথে আমার কোন ব্যাবসা ছিলোনা এটি আমাকে হয়রানি করার জন্য করা হয়েছে।
তবে রংপুর জজ আদালতের অ্যাডভোকেট জাকির হোসেন জানান, বার বার তাগাদা দেয়ার পরেও তিনি আমার মক্কেলের টাকা পরিশোধ করেননি তাই এ নোটিশ দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।