
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছে দুই মাদক ব্যবসায়ী। আটকের পর তাদের তল্লাশি করে ৬২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা উদ্ধার করা হয়। এরপর তাদের দেয়া তথ্য অনুযায়ী ঘটনায় জড়িত অপর মাদক বিক্রেতাদের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
গত সোমবার ২৩ সেপ্টেম্বর বিকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মিশ্বিকারী (উত্তর পাড়া ভূইয়া বাড়ী) এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মিশ্বিকারী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মো. মোখলেছ বাবুর্চি (৪৫) এবং কারারকান্দি দক্ষিণ পাড়া সরকার বাড়ীর মৃত রিয়াজুল হকের ছেলে মো. ইমরান হোসেন (২২)।
পুলিশ জানায়, যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মিশ্বিকারী গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. উজ্জলের বাড়ীতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝে উজ্জল পালিয়ে যায় এসময় তার শয়ন কক্ষ থেকে ৩টি রামদা, ১টি লম্বা ছেনি, ২টি চাইনিজ কুড়াল, ২টি লোহার দামা, ১টি স্টিলের চাপাতি, ১টি ছোরা, ১টি মাছ মার্কা টিপছোরা ও ১টি কাঠে লাঠি ও মাদক বিক্রির এক লাখ সাতষট্টি হাজার পাঁচশত দশ টাকা জব্দ করেন।
এছাড়াও আটকদ্বয়ের দেহ তল্লাশি করে ৬২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় এসআই মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করবেন থানার এসআই মঞ্জুর হোসেন।এদিকে আসামীদের গতকাল মঙ্গলবার কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।