
আবিদ মাহমুদ রহমতুল্লাহ, জেলা প্রতিনিধি বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী শাহিন (৩৫) ও আবু হোসাইন হৃদয় (১৮) নামের দুই যুবক নিহত ও চালক রাজিবুল (১৮) আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টায় উপজেলা সদরের তিশিগাড়ী এলাকায়।
জানা গেছে, উপজেলার জিয়ানগর ইউনিয়নের খিদিরপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শাহিন (৩৫), নুর ইসলামের ছেলে হোসাইন হৃদয় (১৮) ও হাফিজার রহমানের ছেলে রাজিবুল ইসলাম মোটরসাইকেল যোগে নওগাঁ যাচ্ছিল।
মোটরসাইকেলটি বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া তিশিগাড়ী সংলগ্ন ব্রাক অফিসের সামনে পৌঁছিলে সামনে থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহিন (৩৫) মারা যায় এবং গুরুতর আহত হোসাইন হৃদয় (১৮) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আহত মোটরসাইকেল চালক রাজিবুল (১৮) চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।