
শেরপুর প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৪ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলাম।
এ সময় শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।