
সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারাল রংপুর রাইডার্স। মঙ্গলবার প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। জবাবে খেলতে নেমে ১০ বল হাতে রেখেই জয় পায় রংপুর। এবারের বিপিএলে রংপুরের প্রথম জয় এটি।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৫ রান করে ফেরেন মোহাম্মদ মিঠুন। এরপর তিনে নেমে যান মাশরাফি বিন মুর্তজা। তিনিও ৬ রান করে রান আউট হন।
এরপর রীতিমতো ধস নামে সিলেটের ইনিংসে। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন বেনি হাওয়েল। এ ছাড়া বেন কাটিংও করেছেন ৩৭ রান।
রংপুরের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান ও রিপন মন্ডল।
সিলেটকে মাত্র ১২০ রানে থামিয়ে দেওয়ার পর রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে রংপুর। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে জুটি গড়ে বাবর আজম রংপুরকে এনে দেন এবারের বিপিএলে প্রথম জয়। বাবর অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৬ রান করে, আজমতউল্লাহ করেছেন ৩৫ বলে অপরাজিত ৪৭ রান।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।