
লালমনিরহাট প্রতিনিধি :
গত ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দুটি অনলাইন ভিত্তিক পত্রিকায় 'হাতীবান্ধায় ব্যবসায়ির টাকা দিতে তাল বাহানা: লিগাল নোটিশ' শিরোনামে প্রকাশিত সংবাদ দু'টি সম্পূর্ণ ভিত্তিহীন,ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হাতীবান্ধা উপজেলার পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আসাদুল ইসলাম শিপন।
গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রভাষক শিপন দাবি করেন, আমার বিরুদ্ধে লিগাল নোটিশ প্রেরণকারী মোঃ আতিকুল আরিফ ওরফে সোহেল, পিতা: আব্দুল জলিল, গ্রাম সিঙ্গিমারী, উপজেলা : হাতীবান্ধা, জেলা: লালমনিরহাট। তিনি একজন প্রতারক এবং অসাধু ব্যক্তি।
তিনি আরো দাবি করেন, উক্ত লিগ্যাল নোটিশে, এনসিসি ব্যাংকের যে একাউন্ট নাম্বারটি (১৬০২৬১৭২১) আমার বলে দাবি করা হয়েছে, সেটি আসলে কোন ব্যক্তিগত একাউন্ট নাম্বার নয়। ওই নাম্বারটির বিপরীতে কোন একাউন্ট এন সি সি ব্যাংকে নেই। ব্যাংক কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, এনসিসি ব্যাংকে আমার কোন একাউন্ট চলমান নেই। যে ব্যাংকে আমার কোন একাউন্ট নেই, সে ব্যাংকের চেক আমার পক্ষে তাকে প্রদান করার কোন প্রশ্নই আসে না। যা একটি অসম্ভব ঘটনা মাত্র। তাই উক্ত লিগাল নোটিশে আমি তাকে, যে চেকটি দিয়েছি মর্মে আতিকুল আরিফ দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা প্রমাণিত হচ্ছে।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।