
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী কাভার্ডভ্যানের সাথে অপর একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও তিন জন আহত হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জনা যায়, বৃহস্পতিবার সিএন্ডজি চালিত একটি অটোরিকশা সফিপুর যাওয়ার পথে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আগত অপর একটি মালবাহী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে রিকশাযাত্রী মো. হাবিবুর রহমান (৬০) ঘটনাস্থলেই নিহত হয়। এসময় রিকশাচালকসহ আহত হয় আরো ৩জন।
নিহত হাবিবুর রহমান রংপুর সদর থানার পীরগাছা গ্রামের বাসিন্দা। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুরের কোনাবাড়ী নাওজোড় হাইওয়ে থানার (ওসি) মো: রইজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।