প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৪, ২:২২ পি.এম
আশুলিয়ায় নারীর মস্তকবিহীন তিন টুকরো মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় নারীর তিন খণ্ডিত মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মাথার খোঁজ চলছে। গতবৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার জমির উদ্দিনের মালিকানাধীন দোকানের সামনের চৌকির নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহের সঙ্গে মাথা না থাকায় তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের মাথা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দোকানের মালিক জমির উদ্দিনকে বলেন, সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে গিয়েছিলাম। বিকেল ৪টার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে। পরে স্থানীয়দের জানালে থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে কার্টুন খুলে দেখে লাশ। আমি এর বেশি কিছু জানি না।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে পৃথক দুটি কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মাথাবিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরদেহ পাওয়া যায়। অপর কার্টুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, কাঠগড়া এলাকা থেকে মাথাবিহীন নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।