
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন।
শনিবার (৫ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
হাসপাতালের চিকিৎসক হাসনাত মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুর সময় প্রবীণ এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাগেছে, গত বুধবার ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে উত্তরা মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি।
অবশেষে গতরাত ৩টা ১০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর নিজের ইচ্ছানুয়ায়ী রাখা হয়নি লাইফ সাপোর্টে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।