
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার বৃহত্তর দাউদকান্দির উত্তরাঞ্চলে প্রশাসনিক অবকাঠামো তিতাস উপজেলা নামে প্রতিষ্ঠার আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব বিশিষ্ট রাজনীতিবিদ, কবি, কলামিস্ট, সমাজ সংস্কারক ও আলোকবর্তিকা বাহক আব্দুল মতিন মাস্টারের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বিকালে তিতাস উপজেলার কানাইনগর গ্রামের মরহুমের নিজ বাড়িতে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।বীর মুক্তিযোদ্ধা ও জগতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আফাজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কর কমিশনার ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো.সাজ্জাদ হোসেন ভূইয়া, আক্তারুল হক মাষ্টার,নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান ভিপি, আবুল ফজল পলাশ (সহকারী এটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট), মাসুদ মাহমুদ সুমন নির্বাহী প্রকৌশলী সড়কও জনপদ মুন্সিগঞ্জ, সাবেক ব্যাংকার মুকবুল হোসেন, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াস উদ্দিন বাবু। আয়োজিত স্বরণ সভার সঞ্চালনায় ছিলেন মো. বাদশা মিয়া ও আনোয়ার হোসেন।
আব্দুল মতিন মাষ্টার ১৯৪৫ সালের ২৮ ফেব্রুয়ারি তিতাস উপজেলার নিভৃত গ্রাম কানাইনগরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মরহুম আব্দুল লতিফ মুন্সী একজন ধর্মভীরু এবং সামাজিক বুদ্ধিজীবী ছিলেন।জেল, জুলুম, হুলিয়া, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই অতিবাহিত হয় সংগ্রামী নেতা আব্দুল মতিন মাস্টারের শিক্ষা জীবন।তিনি ১৯৬১ সালে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৬৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৭ সালে একই কলেজ থেকে বিএ এবং ১৯৮২ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন। এর আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও ওনার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিথি বৃন্দ। উল্লেখ্য, ২০২৩ সালের (৫ অক্টোবর ) মৃত্যু বরণ করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী ও অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।