
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের কন্যা রাফিয়া(৫) এবং সুমন ইসলামেরে ছেলে সাফা (৩) সকাল থেকে নিখোঁজ ছিল। পরে বাড়ির বাড়ির পাশে^ পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা মৃত অবস্থায় উদ্ধার করে। সম্পর্কে চাচাতো ভাই-বোন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।