
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যার একাধিক মামলার আসামি ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৬ অক্টোবর) রাতে র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সন্ধ্যায় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হাজী আবু সাদেক ভূঁইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার এবং ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করেন।
র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ আশুলিয়ার ভাদাইল এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতার ঘটনায় একাধিক মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত সাদেক ভূইয়া ঘটনার পর থেকে পলাতক ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।