
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ধামরাইয়ে দুর্গা পূজা উদযাপনে কোনো ধরনের কোনো হুমকি নেই। পুলিশের কাছেও এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ। তিনি বলেন, মন্দিরগুলোর ব্যবস্থাপনাসহ সার্বিক পরিস্থিতি খুবই ভালো মনে হচ্ছে। আরও কয়েকটি মন্দির পরিদর্শন করা হবে। সার্বিকভাবে সব জায়গায় খোঁজ নেওয়া হয়েছে, সবখানে দেখছি, নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।
বুধবার দুপুরের দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় মাধব মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক বলেন, দেশের যে পরিবর্তন, একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শুধু পূজা উদযাপনের বিষয় নয়, সার্বিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার জন্য, আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। যাতে স্থিতিশীলতা বজায় থাকে।
তানভীর আহমেদ বলেন, সমাজে শান্তিশৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনির ভূমিকা অপরিসীম। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছে। কোথায় কি ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে সরকার আমাদের দায়িত্ব দিয়েছে। বদলি করা হয়েছে। কনস্টেবলের বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগের মতো মনোবল ফিরিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরাও কাজ করে যাচ্ছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার বৈদ্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই পুজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার চক্রবর্তীসহ স্থানীয় আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।