
বেনাপোল (যশোর): বেনাপোল ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য রইশুদ্দীনের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নাম্বার মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- যশোর ৪৯ বিজিবির সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসাররা।
উল্লেখ্য: গত সোমবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইশুদ্দীনের গুলি করে হত্যা করে বিএসএফ। ৪৮ ঘণ্টা পর বুধবার বিজিবি সদস্যের মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।