
নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় পিতার লাঠির আঘাতে সুমন মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুমন মিয়া নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য বাবাকে প্রায়ই চাপ দিতেন। এসব নিয়ে বাবা শাহেদ মোড়লের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গতকাল শুক্রবার সকালে মাদকের জন্য সুমন তার বাবার কাছে টাকা দাবি করেন। টাকা না পেয়ে বাবার ওপর চড়াও হন সুমন।
এ সময় হাতের কাছে থাকা কাঠের লাঠি দিয়ে সুমনের মাথায় আঘাত করেন তাঁর বাবা। তাতে গুরুতর আহত সুমনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো তাঁকে হয়। মমেকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।