
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্কের রেলগেইটের পাশ থেকে শনিবার সকালে রাইহানুল ইসলাম আরাফ নামে এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
নিহত হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সাঙ্গাপাড়া গ্রামের খন্দকার রাসেলের ছেলে রাইহানুল ইসলাম আরাফ (৬)। শনিবার সকালে উপজেলার হাইটেক রেলগেইটের পাশে থেকে শিশুর লাশটি উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার হাইটেক পার্কের রেলগেইটের পাশে এক শিশুর অর্ধ গলিত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী লাশটি দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপালপুর থানা ও কালিয়াকৈর থানা খবর পেয়ে অর্ধগলিত শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।