
এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার। আজ বুধবার দুপুরে সচিবালয়ে ১৫ আগস্টসহ জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
এ দেশের জন্য বহু মানুষের অবদান আছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগই তাঁকে অসম্মানিত করেছে।’
এদিকে তথ্য উপদেষ্টা বলেন, ‘যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আচরণ ছিল সেটা। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।’ ৭ই মার্চ গুরুত্বপূর্ণ হলেও তা জাতীয় দিবসের গুরুত্ব পায় না বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ আরও বলেন, ‘কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে এবং জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হতে পারে।’
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।