
জেলা প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা অধিকার লঙ্কিত হলে ভোক্তা অধিকারে অভিযোগ করে প্রতিকার পাবেন এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাজিরা উপজেলা সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টার সময় উপজেলা সভাকক্ষে শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের আয়োজনে জাজিরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাজিরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া বিনতে সোলায়মান এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য সমাজসেবা কর্মকর্তা শাহ আলম জাজিরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব ও ব্যবসায়ী প্রতিনিধি বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ অন্যান্য বিশিষ্টজন।
আলোচনা সভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করণ ও ভোক্তাদের বিভিন্ন অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপস্থিত ব্যবসায়ী ও প্রতিনিধি ব্যক্তিদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সচেতন করা হয়। এই সভার মাধ্যমে ভোক্তাদের অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দ্রুত প্রতিকার পাওয়ার সুযোগ এবং অভিযোগ দায়েরের প্রক্রিয়া সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।