
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে যানজট চাঁদা ও মাদকমুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমিষয়ক সম্পাদক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এছাড়াও আর অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্মসাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন ,গাজীপুর জেলা পুলিশের টিআই অ্যাডমিন শাহাবুদ্দিন, নাওজোর হাইওয়ে থানার ওসি রহিজ উদ্দিন , কালিয়াকৈর থানার (ওসি ) অপারেশন জুবায়ের হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক চৌধুরী মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন দেওয়ান, চন্দ্র শাখার পরিবহন সমিতির সহ-সভাপতি লিটন খন্দকার ,বাস মালিক সমিতির সম্মানিত সদস্য ফরহাদ হোসেন, শ্রমিক নেতা আরমান ও প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।