
জেলা প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুর ৩০ অক্টোবর মা ইলিশ রক্ষায় দুপুর ২টার সময় থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শরীয়তপুর জেলার নড়িয়া ও জাজিরা উপজেলার পদ্মা নদীতে চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার জনাব সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়
অভিযানে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী কমকর্তা (ভারপ্রাপ্ত) সাদিয়া বিনতে সোলাইমান, জাজিরা উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. হাদিউজ্জামান ও চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।
এই অভিযানের ফলে মোট ২৭ জন জেলেকে ৪টি নৌকাসহ আটক করা হয়। অভিযানে আটক ১০ জনের বিরুদ্ধে সুরেশ্বর নৌ ফাঁড়ির অফিসার বাদী হয়ে নড়িয়া থানায় এবং মাঝিরঘাট ফাঁড়ির অফিসার বাদী হয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ১১ জন জেলের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
অভিযানের সময় প্রায় ২ লক্ষ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যা নদীতে পাতা অবস্থায় এবং আটককৃত নৌকা থেকে জব্দ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।