
ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে কালিয়াকৈরে পুকুর থেকে মা ও শিশুর অজ্ঞার লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশ দুটির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি বলে জানিয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৩১) অক্টোবর) দুপুর ১ টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন মৌচাক তেলির চালা গ্রামের মনির আলীর পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে স্থানী লোকজন দেখতে পায় পুকুরের দুটি লাশ ভেসে উঠেছে।
এসময় স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ নাম্বার ফোনকল করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানা মৌচাক পুলিশ ফাড়ির পরিদর্শক মহিদুল ইসলাম জানান, জরুরি সেবা ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। লাশ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।