
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধামরাই পৌরসভার ধামরাই বাজার বণিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) বিকেলে ধামরাই বাজার যাত্রাবাড়ী মাঠে ব্যবসায়ী মীর আকিব আলী ও রাজিউল হাসান পলাশ এর আহ্বানে কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন, স্বদেশ বস্ত্রালয়ের মালিক আদম আলী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দেওয়ান নজরুল ইসলাম।
এসভায় স্থানীয় সকল শ্রেণীর ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যাবসায়ীরা।ব্যবসায়ীদের উপস্থিতিতে যে কমিটি গঠন করা হয়েছে তাতে উপদেষ্টা করা হয়েছে : ১. মো. আরিফুল ইসলাম আরিফ (রিসান সেনেটারি), ২. মো. মোন্তাজ উদ্দিন (পিপাশা ফ্যাশন) ৩. মীর কবির আলী (আকিব ইলেকট্রনিক)।
সভাপতি করা হয়েছে মো. আদম আলী (স্বদেশ বস্ত্রালয়, সিনিয়র সভাপতি মো. বশির মিয়া খোকন (জুয়েলারি ব্যবসায়ী) সহ সভাপতি মওদুদ আহমেদ মিঠু (মদিনা টেইলার্স )। সাধারণ সম্পাদক করা হয়েছে মীর আকিব আলী (দি নিউ আকিব ইলেকট্রনিক), যুগ্ম সাধারণ সম্পাদক রাজিউল হাসান পলাশ (শারজিল বস্ত্রালয়)। সাংগঠনিক সম্পাদক একে কাইয়ুম বাপ্পি, প্রচার সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ আরিফুল ইদলাম ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
সভায় ব্যবসায়ীরা বাজারের পাহাড়া ব্যবস্থা উন্নয়নের দাবি জানান। বাজারের ব্যাবসায়ীরা এ কমিটিকে স্বাগত জানিয়েছেন।উক্ত আলোচনা সভায় নবগঠিত কমিটির বক্তারা বলেন ধামরাই বাজারের যে কোন অপ্রিতীকর ঘটনা রোধ, বিশেষভাবে পাহারাদারের মাধ্যমে সকল ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করণ, ভোটার তালিকা হাল নাগাদ ও সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করতে কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সকল সদস্য এবং অন্যান্য ব্যবসায়ী ভাইদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।