
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে জড়ো হয়। এর পর সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বর্ণাঢ্য র্যালীতে অংশ গ্রহন করেন, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা,সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।