
সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরুপ এবার দেড় কোটি টাকা দেওয়ার ঘোষণা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে, সেটি দেখার। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করলো।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।