
উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ২০ এর দক্ষিণের লাল পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা বাহিনীর আস্তানায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১৫। অভিযানে ২২টি বিভিন্ন প্রকারের অস্ত্র, ৬০টি তাজা বুলেট, ৪টি মাইন, ৬টি মোবাইল, ৬টি শটগানের কার্তুজ, ৭টি খালি খোসা এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ আরসার তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আরসা কমান্ডার উসমান, ইমান হোসেন এবং নেচার। তারা সবাই রোহিঙ্গা। কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণের লাল পাহাড়ে আরসা বাহিনীর আস্তানায় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারদ ও মাইন বোম নিয়ে অবস্থান করছে জানতে পারি। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সকাল থেকে কৌশলে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে আরসার তিন সদস্যকে আটকসহ অস্ত্র, গুলি, মাইন বোম উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের পাশাপাশি আরসা বাহিনীর সদস্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।