
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্যে ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল উপজেলার ধামরাই বাজার এলাকায় ও ঢাকা আরিচা মহাসড়কে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করেছে। বর্তমানেও সন্ত্রাসী কর্মকাণ্ডে ও নৈরাজ্যে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। আওয়ামী লীগ সন্ত্রাসীরা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যে করার চেষ্টা করলে বিএনপি তা কঠোরভাবে প্রতিহত করবে।
এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি খুররম চৌধুরী টুটুল, ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।