
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে "ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার" এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার বন্দরামপুর ডায়াবেটিক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আবদুল হালিম মিন্টু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মিলন চাকমা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল আহমেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।