
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে নিয়ম না মেনে ইট প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে মেসার্স আমেনা ব্রিকস এবং মেসার্স সান ব্রিকস এই দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটা দুটির একাংশ ভেঙে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ধামরাইয়ের ডাউটিয়াএলাকায় এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের বলেন,ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় পরিবেশে অধিদপ্তরের অনুমোদন না নিয়ে মেসার্স আমেনা ব্রিকস এবং মেসার্স সান ব্রিকস কার্যক্রম পরিচালনা করে ইট প্রস্তুত করে আসছিল। তাই আজ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ভাটা ২টি কার্যক্রম বন্ধ করে দেয়াসহ ২টি ভাটা কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশে অধিদপ্তরের এমন অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।এসময় যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি ছিল র্যাব ও ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।