
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলায় প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার(১৫) নভেম্বর বিকেলে সুয়াপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ফ্যাসিস্ট সরকার কর্তৃক আগামীর রাষ্ট্রনায়ক বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে পত্যাহারের দাবি জানান,এবং দ্রুত তারেক রহমানকে দেশের মাটিতে আনার জন্য দাবি জানান,অনুষ্ঠান সঞ্চালনা করেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মীর আকিব,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লেহাজ উদ্দিন,স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া প্রমুখ।
ছাত্রদল কৃষক দল শ্রমিক দল সহ অন্যান্য সংগঠন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।