
নটর ডেম কলেজের তিন দিনব্যাপী ‘৭৫ বছর পূর্তি উৎসব’ শুরু হয়েছে। ২৫ জানুয়ারি বিকেল ৩টায় এ উৎসব শুরু হয়।

উৎসবের প্রথম দিনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্বিবিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনাকে সামনে রেখে বাংলাদেশের শিক্ষাকার্যক্রমে নটর ডেম কলেজের অবদানকে ব্যাখা করেন।
প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বাংলাদেশে পোপ মহোদয়ের প্রতিনিধি) সম্মাননীয় আর্চবিশপ কেভিন রানডাল।

বক্তৃতা-পর্বের পর স্মারক সম্মাননা তুলে দেয় বিশিষ্ট অ্যালামনাইদের হাতে যারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পরে নটর ডেম কলেজের এলামনাই ব্রি. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রেফায়েত উল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সবশেষে ছিল কৃতী নটরডেমিয়ান জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের পরিবেশনা।
উৎসবের ২য় দিন সকাল থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।