
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ স্ত্রী ও কন্যাকে নিয়ে রিকশা চালিয়েছেন। তিনি মজা করে রিকশা চালিয়ে সেই ভিডিও পোস্ট করেছেন নিজের ফেসবুকে।
ভিডিওটি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে।
পাকিস্তান হাইকমিশনারের পোস্ট করা ভিডিও চিত্রে দেখা যায়, রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের ১৪ তলায় একটি রিকশা চালাচ্ছেন। আর সেই রিকশায় রয়েছেন তার স্ত্রী ও কন্যা।
ভিডিও পোস্টে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ লিখেছেন, ‘কোথায় যাবে, মিস? লা মেরেডিয়ানের ১৪ তলায় রিকশা টানা। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে রিকশা টানা সত্যিই খুব কঠিন। রিকশাচালকদের প্রতি গভীর শ্রদ্ধা। স্যালুট। ’
১৪ নভেম্বর এই পোস্ট প্রকাশিত হওয়ার পর নেটিজেনদের অনেকেই পাকিস্তানের হাইকমিশনারের প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।