
চট্টগ্রাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদেরের বড় শ্যালক একেএম সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামী থানার গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলারর নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে নগরের গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ ৫ মামলার আসামি সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তীতে সিরাজ উল্লাহকে নোয়াখালী জেলার কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।