
মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর মডেল থানার উদ্যোগে ৫ ডিসেম্বর সকাল ১১ টায় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী পুরোহিত ও ইমাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাজ , বীরমুক্তিযোদ্ধা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলী সুজা, সিনিয়র সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) জনাব মোঃ ইকরামুল আহাদ, বরিশাল জেলা জামায়েত ইসলামের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামের উপজেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ শাহে আলম,উজিরপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ রায়, ইমাম ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু-হানিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উজিরপুর উপজেলার অন্যতম সদস্য মোঃ রিয়াজ উদ্দিন , মোঃ আল আমিন (বাপ্পি ), এসআই আব্দুল গনি এর সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান ,উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন প্রমুখ।
বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য জনাব এস সরফুদ্দীন আহমেদ (সান্টু) বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদে আমরা মুসলিম নাই কেনো। মুসলমান ধর্মে পবিত্র কুরআনে, ইহুদি, খ্রিষ্টান, হিন্দু সব সম্প্রদায়ের কথা লেখা থাকলে ও আমরা কেন হতে পারিনা মুসলিম, হিন্দু, বৈদ্য,খৃষ্টান ঐক্য পরিষদ।
এ দেশ ১৯৭১ সালে কোন ধর্মীয় রাজনৈতিক দলের নেতারা একা স্বাধীন করেনি, স্বাধীন করেছে দেশের আপামর জনসাধারণ মিলে, আমরা সবাই বাংলাদেশী। তাই কারো পাতা ফাঁদে পা না দিয়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি নিয়ে এদেশে মিলেমিশে বসবাস করতে চাই।
উজিরপুর মডেল থানায় সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বরিশাল জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বক্তৃতায় বলেন এই দেশ শান্তি সম্প্রীতির বাংলাদেশ।আমরা কারো পাতানো ফাঁদে পা দেব না। আমাদের নিজেদের মধ্য জায়গা জমি, ব্যবসা-বাণিজ্য নিয়ে বিরোধ হতেই পারে। তবে এই ঝামেলা আমরা নিজেদের মধ্যে নিজেরাই মিটিয়ে ফেলবো কোন বহি শক্তির দরকার নাই।
সম্পাদক ও প্রকাশক : খোকন হাওলাদার, যোগাযোগ : আমির উদ্দিন সুপার মার্কেট (২য় তলা), নিশ্চিন্তপুর (দেওয়ান পাম্প সংলগ্ন), আশুলিয়া, ঢাকা- ১৩৪৯, বার্তা কক্ষ: ০৯৬৯৬৮২০৬৮১, ইমেইল : ajkerpratidin@gmail.com।
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2024 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।