1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

আশুলিয়ায় মধ্যরাতে হামলা চালিয়ে বাড়ি ভাংচুর

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের আশুলিয়ায় মধ্যরাতে হামলা চালিয়ে ব্যবসায়ীর বাড়ীর দেয়াল ও গেট ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মৌসুমী সুলতানা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৩টার দিকে আশুলিয়ার বেরন মোল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলো- আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকার আব্দুল মোমিন (৩৬) ও তার বাবা শহিদ মিয়া (৫৫) সহ অজ্ঞতনামা আরও ১০/১২জন।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম আবুল কালাম (৪৫)। তিনি ডিএমপির বনানী থানাধীন আমতলী এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আশুলিয়া থানাধীন বেরন মোল্লা বাজার মসজিদের পাশে ৮.৫ শতাংশ জমি কিনে পাশাপাশি দুইটি বাড়ী নিমার্ণ শেষ করেন। তবে তারা স্বপরিবারে ঢাকায় বসবাস করায় কেয়ারটেকার মোঃ আরিফুল ইসলাম তাদের এই বাড়ীর দেখা শুনা করেন। অভিযুক্ত মোমিন তার বিল্ডিং নির্মাণ কালে চাঁদা দাবী করলে ভুক্তভোগী বাদী হইয়া বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যা মোমিন জানার পর হইতে আরও বেপারোয়া হইয়া পড়ে। এর জের ধরে মোমিন ক্ষিপ্ত হয়ে গতকাল রাত ৩টার দিকে অজ্ঞাতনামা আরও ১০/১২ জন সহযোগী দের নিয়ে দা, লাঠি ছোরা, শাবল দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে বাড়িতে প্রবেশ করে এবং বাসার ভাড়াটিয়াদের সকলে রুমের বাহির হইতে ছিটকিনি লাগাইয়া দেয়। পরে ওই বাড়ীর বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এবং বাড়ীর গেইট খুলে চুরি করে নিয়া যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম বলেন, গতকাল রাতে মোমিন তার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে বাসার ভাড়াটিয়াগণ আমাকে ফোন দিয়ে জানালে আমি ৯৯৯-এ ফোন দেই। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়।আমি আমার বাড়ী-ঘর ভাংচুরের বিচার চাই। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তাই আগে থানায় একটি অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুর খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আসছি। এ বিষয়ে প্রযোজনীয় আইনগতা ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD