1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

ধামরাইয়ে বিএনপির কালো পতাকা মিছিল

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং দ্বাদশ জাতীয় সংসদ বাতিলের দাবিতে ধামরাইয়ে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির আয়োজনে একটি কালো পতাকা মিছিল বের হয়ে পৌর শহরের আইঙ্গন মোড় থেকে ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকার বাজার সড়ক প্রদক্ষিণ করে।

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল ইসলামের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক ইঞ্জিঃ মারুফ সিকদার প্রমুখ।এসময় বিএনপির নেতাকর্মীরা বলেন, বর্তমান সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের চড়া দাম, যা দেশের সাধারণ মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

এছাড়া সরকারের গায়েবী মামলায় বিএনপির নেতাকর্মীরা কেউ কারাবন্দি আবার কেউ ঘরছাড়া। এসব মামলা তুলে নিয়ে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান এবং সংসদ বাতিল করে পুনরায় সকল দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনেরও দাবি করেন তারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD