1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২৬ জানুয়ারি বরিশালে আসছেন তারেক রহমান, সঞ্জীবিত কর্মী-সমর্থকরা শবে মেরাজের রাতের ফজিলত-আমল ভোলায় তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ শেষ ওভারের রোমাঞ্চে রাজশাহীর জয়, কোয়ালিফায়ারে ওয়ারিয়র্স জামায়াত জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন, একক নির্বাচনের ঘোষণা বাবরের ১ম কারা মুক্তি দিবসে শোকরানায় দোয়া ও মিলাদ মাহফিল তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর আশুলিয়ায় প্রকাশ্যে সাংবাদিক সেলিম হোসেনকে হত্যাচেষ্টা, ফিরোজ ফরাজীসহ জড়িতদের বিরুদ্ধে জিডি আগুনে পুড়ল ঘাম ঝরানো সঞ্চয়, ছাইস্তূপে অক্ষত পবিত্র কুরআন ঢাকা ২০ আসনে কে হবেন বিএনপির প্রতিদ্বন্দ্বী এ নিয়ে চলছে আলোচনা

আশুলিয়ায় আ.লীগকে ক্ষমার ঘোষণা দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

আশুলিয়ায় এক দোয়া মাহফিলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার ঘোষণা দিয়ে তোপের মুখে পড়েছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তার সেই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও বিতর্ক।

আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা। অনেকেই তার বহিষ্কারের দাবিও করেন।

গত শুক্রবার ধামসোনা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে আওয়ামী লীগের সকল অপরাধ ক্ষমা করে দেয়ার ঘোষণা দেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। তার এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এনিয়ে চরম বিতর্কের মুখে পড়েছেন এই বিএনপি নেতা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, গত বছরের ৫ আগস্ট এর পর থেকে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়া আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাদের আশ্রয় দিয়ে আসছেন। নিজের শোডাউনে কর্মী সংখ্যা বাড়াতে আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়মিত সভা সমাবেশ করছেন। তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

ক্ষোভ প্রকাশ করে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী বলেন, বিগত ১৭ বছর আমরা যারা বিএনপির নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনোই গণহত্যাকারী আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না। আব্দুল গফুর কিভাবে নেতাকর্মীদের সাথে বেইমানি করে আওয়ামী লীগকে ক্ষমার ঘোষণা দেন?

আশুলিয়া থানা যুবদলের সহ-সভাপতি ইদ্রিস আলী বলেন, আব্দুল গফুর মিয়ার দলীয় সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো অধিকার নেই। তারপরও তিনি ক্ষমা ঘোষণা দিয়েছেন যা অত্যন্ত নিন্দনীয়।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া বলেন, ক্ষমা করা কোনো অপরাধ নয়। আমি চিন্তা ভাবনা করে বুঝে শুনেই আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিয়েছি। স্থানীয় নেতাকর্মীরা এই ক্ষমা ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি ফোনটি কেটে দেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর বাইরে সবচেয়ে বেশি ছাত্র জনতাকে হত্যা করা হয় শিল্পাঞ্চল সাভার আশুলিয়া এলাকায়। ছাত্র জনতাকে নৃশংসভাবে হত্যার পর‌ মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। ‌সেই আশুলিয়ায় এভাবে প্রকাশ্যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়ার ঘোষণা কোনভাবেই মেনে নিতে পারছেন না বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় ছাত্র জনতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD