1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাউল গানের প্রতি ভালোবাসা থেকে স্বপ্নপূরণ: মুক্তা সরকার ও জুলেখা সরকারের সঙ্গে এক মধুর অধ্যায় বিচ্ছেদ গানের কণ্ঠে শ্রোতাদের হৃদয় জয় করছেন জুলেখা সরকার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহিদ দিবস কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গংগাচড়ায় ব্রিজ দেবে যাওয়ায় চরম দুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসী গৌরনদীতে ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গৌরনদীতে ‘১৬ জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, মেসির জাদুতে স্পেনের মুখোমুখি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরছেন মানুষ ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল আমিরাত

আশুলিয়ায় কোটি টাকা মূল্যের তক্ষকসহ আটক ২

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ॥
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করা একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর কথিত কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে তোফাজ্জল হোসেন (৩৮) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বিনদগালা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রেজাউল ইসলাম (৪৫)। তবে রেজাউল ওই এলাকায় একটি বাড়ি নির্মান করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি বিলুপ্তপ্রায় সরীসৃপ শ্রেণীর কথিত কোটি টাকা মূল্যের তক্ষক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকায় কয়েকজন অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাঁচার ভিতর বন্দী অবস্থায় একটি তক্ষকসহ তোফাজ্জল হোসেন ও রেজাউল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে তোফাজ্জল হোসেন তক্ষকটি বিক্রি ও রেজাউল ইসলাম ক্রয়ের উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন বলে জানা যায়। তবে তারা তক্ষকটি কোন এলাকা থেকে কিভাবে সংগ্রহ করেছে সে ব্যাপারে এখনও তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD