
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের প্রতিদিন–এর মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক আল-আমীন ইসলাম। সম্প্রতি পত্রিকা কর্তৃপক্ষ এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।

আল-আমীন ইসলাম একজন প্রতিশ্রুতিশীল ও উদ্যমী সংবাদকর্মী হিসেবে ইতোমধ্যে সাংবাদিকতা অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক সমস্যা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনদুর্ভোগসহ নানা বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করে পাঠক মহলের প্রশংসা কুড়িয়েছেন।
নতুন দায়িত্ব পেয়ে আল-আমীন ইসলাম বলেন, “আজকের প্রতিদিন” এর মতো একটি জনপ্রিয় নিউজ পোর্টালে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। আমি সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার চেষ্টা করব।”
তার এই নিয়োগে স্থানীয় গণমাধ্যমকর্মী, বন্ধু, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছেন।